ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ৭ মাসে স্বামীর হাতে খুন ১১৩ স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় মারা গেছেন ৩২২ জন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ঢাকাসহ সারা দেশে গেল ৭ মাসে স্বামীর হাতে খুন হয়েছেন ১১৩ নারী। অপরাধ বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একক পরিবারের প্রবণতায় বাড়ছে পারিবারিক কলহ ও হত্যার ঘটনা।

ভালোবেসে বিয়ে করেন ফাহমিদা তাহসিন কেয়া। প্রায় এক যুগের সংসারে চার সন্তানের মা। ১৩ আগস্ট রাতে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠে স্বামী সিফাতের বিরুদ্ধে। মিরপুরের এ ঘটনা আলোড়ন তোলে দেশজুড়ে। একদিন পর তুচ্ছ ঘটনায় শনির আখরায় স্বামীর হাতে খুন হন তামান্না নামের এক গৃহবধূ।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ৩৬৩টি। যাতে প্রাণ হারিয়েছেন ৩২২ জন। এর মধ্যে হত্যার শিকার ২০৮ নারী ও শিশু। স্বামীর হাতে মৃত্যু হয়েছে ১৩৩ নারীর। আত্মহত্যা করেছেন ১১৪ জন।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ও একক পরিবারের প্রবণতা থেকে বাড়ছে পারিবারিক কলহ ও হত্যার ঘটনা।

পারিবারিক কলহে হত্যার ঘটনা যেন ভিন্নখাতে নেয়া না হয়, তা নজরদারিতে রাখছে পুলিশ। ৫ আগস্টের পর প্রতি মাসে রাজধানীতে গড়ে ২০-২২টি হত্যাকাণ্ড হয়েছে, যা অন্য বছরের তুলনায় একই রকম বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

দেশে ৭ মাসে স্বামীর হাতে খুন ১১৩ স্ত্রী

আপডেট সময় : ১২:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫