ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে খালে মাইক্রোবাস পড়ে নিহত ৭

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপলী এলাকায়। নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মাইক্রোবাসটি ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চালকসহ গাড়িটিতে মোট ১৩ জন ছিল। কয়েকজন যাত্রী বের হয়ে আসতে পারলেও ভেতরে আটকা পড়ে সাতজন মারা যান।

“স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবিত মনে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। মরদেহ উদ্ধার ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন ফাহিম বলেন, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায়। এরপরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যায়। বাহার উদ্দিনসহ পাঁচজন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে। তারা প্রায় দুই ঘণ্টা পানির নিচে ছিল। আমরা ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায়, এখানে ডুবুরি নেই। বেগমগঞ্জ ও মাইজদী থেকে দুটি ইউনিট এলেও হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি ওঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে খালে মাইক্রোবাস পড়ে নিহত ৭

আপডেট সময় : ১২:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫