ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা ৩২জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় দেড়শ’ জন। জোহরের নামাজের সময় পেশোয়ারের পুলিশ লাইনস মসজিদে এ হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এক নিরাপত্তা কর্মকর্তারা বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, মসজিদে ২০০ থেকে ৩০০ মুসল্লি নামাজ আদায় করছিলেন।

হামলাকারী এ সময় মসজিদের ভেতরে ছিলেন। বিস্ফোরণ হলে মসজিদের ছাদও ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

পরে আহতদের উদ্ধার করে পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে নেয়া হলে সেখানে আরও ১৫ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য রাজধানীর সব হাসপাতালে চিকিৎসা জরুরি অবস্থা জারি করেছে প্রদেশিক সরকার।

এদিকে, এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বিরোধীদলীয় নেতা ইমরান খান।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩২

আপডেট সময় : ১০:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩