ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির খবর সত্য নয়’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকতে রাজি হয়েছেন। নতুন করে আরও দুই বছরের চুক্তির ব্যাপারেও সম্মতি দিয়েছেন তিনি। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ তরুণের এজেন্ট মা ফাইজা লেমারি।

গত বৃহস্পতিবার ‘লা পেরিসিয়ান’ তাদের প্রতিবেদনে লিখেছে, এমবাপ্পেকে মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছেন পিএসজির মালিক। যদি তিনি থাকতে রাজি হন তবে লয়ালিটি বোনাস হিসেবে পাবেন আরও ১০০ মিলিয়ন ইউরো।

গুঞ্জন চাউর হওয়ার পর এমবাপ্পের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালায় মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা। তখনই এমবাপ্পের মা বলেন, ‘কিলিয়ান (এমবাপ্পে) চুক্তি নবায়ন করছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’

প্রতিবেদনে এসেছে, ক্লাব তার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করতে চাইছে। যদি তিনি তৃতীয় বছর থাকতে রাজি হন, তবে বেতন ডাবল করে দেয়া হবে। এমবাপ্পে নাকি এতে রাজি হয়েছেন।

তবে এমবাপ্পের মা এমন গুঞ্জন অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে তিনি জানিয়েছেন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কোথায় যাবেন কিংবা পিএসজিতে থাকবেন কি না, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

এমবাপের মা লিখেছেন, ‘নীতিগতভাবে প্যারিস সেন্ট জার্মেই (কিংবা অন্য কোনো ক্লাবের সঙ্গে) কোনো ধরনের চুক্তি হয়নি। কিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ধীরস্থিরভাবেই চলছে যাতে করে সকল পক্ষের সঙ্গে কথা বলে সে সেরা সিদ্ধান্তটা নিতে পারে।’

২৩ বছর বয়সী এমবাপ্পে এর আগে অনেকবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সামনের মৌসুমে এই স্ট্রাইকারের রিয়ালে যাওয়ার সব রাস্তা পরিষ্কার এমন প্রতিবেদনও আসছে গণমাধ্যমে। তবে এ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

নিউজটি শেয়ার করুন

‘পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির খবর সত্য নয়’

আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২