বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনে মিজানুর সভাপতি, আবুল সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ২৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি’র নির্বাচনে মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি পদে এবং আবুল হোসেন খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
ঢাকার গুলিস্তানে ২৫ ডিসেম্বর শনিবার সংগঠনটির ২০২২-২৩ মেয়াদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রার্থীরা দুটি পৃথক প্যানেলে – মিজান-সোহরাব পরিষদ ও হাজী মোঃ রাশেদ-আবুল হোসেন খান পরিষদ-এ বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মিজান-সোহরাব পরিষদ -হতে সভাপতি পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি পদে আফছার উদ্দীন সেলিম ও মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কাজী ইকবাল হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মুহম্মদ সালাহউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সাহেদ, স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে নুর নেওয়াজ বাপ্পি ও চারটি কার্যনির্বাহী সদস্যপদে মোঃ সোহাগ, মোঃ ফরিদ উদ্দিন, আমিনুল ইসলাম (সিলেটের প্রতিনিধি হিসাবে) ও নূরন নবী খান (নূর) বিজয়ী হন।
অন্যদিকে হাজী মোঃ রাশেদ-আবুল হোসেন খান পরিষদ থেকে সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক পদে এমএমএ কবির সুমন, অর্থ সম্পাদক পদে রাশেদুজ্জামান খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ রেজাউল, আইন ও সমাজ কল্যান সম্পাদক পদে আবুল কালাম আজাদ ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক পদে সেলিনা পারভীন এবং সদস্য পদে নাজমুস সাকিব, সাইফুল ইসলাম শাহীন (চট্টগ্রাম প্রতিনিধি) ও আবুল কালাম আজাদ বিজয়ী হন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আখেরুল ইসলাম ও গোলাম সারওয়ার কাইউম সমসংখ্যক ভোট পেলে ফলাফল টাই হয় । এ পদের বিষয়ে বানিজ্যসংগঠন আইনানুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

























সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের