ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইরান

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক সংঘাতের কারণে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই শঙ্কা কেটে যাচ্ছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে হলেও ইরান দল মেক্সিকোতে তাদের মূল ঘাঁটি বা বেস ক্যাম্প তৈরি করছে। এই প্রস্তুতির অংশ হিসেবে এবার নিজেদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করেছে দেশটি।

ইরানের ফুটবল ইতিহাসে এটি চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ। বাছাইপর্বের ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তারা বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করেছে। দলটির এই ধারাবাহিক সাফল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৩৩ বছর বয়সী তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি। অলিম্পিয়াকোসের এই ফরোয়ার্ড ১৫ ম্যাচে ১০ গোল করে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপে ভালো কিছু করতে মুখিয়ে আছেন।

এর আগে ছয়টি বিশ্বকাপে অংশ নিলেও ইরান কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। তবে এবার গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বাধা ডিঙিয়ে তারা নিজেদের ফুটবল ইতিহাসে সেরা সাফল্য ছিনিয়ে আনতে পারে কি না, এখন সেই অপেক্ষায় প্রহর গুনছেন দেশটির ফুটবল সমর্থকরা।

ঘোষিত ইরান স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন:
গোলকিপার: আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

ডিফেন্ডার: দানিয়াল ইরি, এহসান হাজসাফি, সালেহ হারদানি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ ইজাতোলাহি, মেহেদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহেদি তোরাবি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, মেহেদি তারেমি।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইরান

আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬