ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন পাবে কত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলের সংখ্যা থেকে ম্যাচের সংখ্যা এমনকি প্রাইজমানির অঙ্কও বেশ বেড়েছে ২০২৬ বিশ্বকাপে। ৪৮ দলের বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপে মোট ৬৫৫ মিলিয়ন ডলার বিশ্বকাপের পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার। আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১০ কোটি টাকা)।

তিন বছর আগে আজকের এদিনেই তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক সেই ফাইনাল জিতে লিওনেল মেসিরা ৪২ মিলিয়ন ডলার (৫০০ কোটি টাকা) পুরস্কার পেয়েছিল। ফ্রান্স রানার্সআপ হয়ে পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা।

রানার্স আপ পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা পাবে।

কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের জন্য বরাদ্দ ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা। অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা।

এ ছাড়া গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।

আগামী ১২ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ৪৮ দলের বিশ্বকাপে এখনো টিকিট নিশ্চিত হয়নি ছয়টি দল। আগামী মার্চে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বিশ্বকাপ খেলবে দুটি দল আর ইউরোপীয় প্লে-অফ থেকে চারটি স্পট।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন পাবে কত

আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫