ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং বৈশ্বিক সুদের হার বাড়তে পারে। বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার ফলেই মূলত স্বর্ণের দামে পতন দেখা যাচ্ছে।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৬ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। আর এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ৪ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৯ দশমিক ৯০ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ইরান সংঘাত এবং তেলের দামে ঊর্ধ্বগতির ফলে সুদের হার কমার বদলে এখন উল্টো সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে গেছে।’

এই বিশ্লেষক আরও বলেন, ‘উচ্চ তারল্যের কারণে ঝুঁকিপূর্ণ সময়ে স্বর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেয়ারবাজারে পতনের ফলে বিনিয়োগকারীরা অন্যান্য সম্পদের মার্জিন কল মেটাতে স্বর্ণে বিনিয়োগ কমাচ্ছেন।’

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপা ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৫৭ দশমিক ৬৭ ডলার নেমেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

আপডেট সময় : ১২:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬