ভারতে হাদি হত্যা নিয়ে কে কী বললো তা বাংলাদেশের বিষয় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিষয়ে কী বললো সেটি বাংলাদেশের বিষয় নয়। হাদি হত্যার বিচারে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ।
হাদি হত্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রেক্ষিতে বুধবার (৩ জুন) সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের মানুষের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে। এই নির্বাচন সেই আস্থারই প্রমাণ। তিনি দাবি করেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সফলতার প্রতিফলন।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশ সফর করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নিজেই।
গতকাল মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক জনসভায় হাদি হত্যার ঘটনাকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশের স্বার্থে’ এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। এ নিয়ে মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি।’
এদিকে, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের বিষয়ে দেশটির সাথে বাংলাদেশ কথা বলবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাইন বিস্ফোরণে নিহতের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।























পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম