ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, দুই মাস পর রমজান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের আকাশে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কেননা রজবের পর আসবে শা’বান মাস, আর তারপরই রমজান। এবার যদি রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। খবর গালফ নিউজের।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি সেটি হয়ে থাকে তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

এদিকে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, দুই মাস পর রমজান

আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫