ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-নেইমার ছাড়া লিগ ওয়ানের সেরা একাদশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলতি মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজির কিলিয়ান এমবাপ্পে। লিগা ওয়ানে ২৫ গোলসহ মৌসুমে মোট ৩৬ করে এ পুরস্কার জিতেছেন পিএসজি তারকা। ফরাসি জায়ান্টে যোগ দেয়ার পর ২০১৯ ও ২০২১ সালেও এ পুরস্কার জিতেছিলেন তিনি।

লিগের শেষ ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা এমবাপ্পেকে দিয়ে দেন লিওনেল মেসি। আর সেই পেনাল্টি গোল করে উইসাম বেন য়াদেরের ২৪ গোল টপকে যান এমবাপ্পে। তার সতীর্থ জিয়ানলুইজি দোনারোমা জিতেছেন ফ্রেঞ্চ লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার। রেসে ব্রুনো জেনেসিও হয়েছেন বর্ষসেরা কোচ।

এদিকে একই দিন প্রকাশ করা হয় লিগ ওয়ানে চলতি মৌসুমের সেরা একাদশ। যে একাদশ নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন পিএসজির নতুন রিক্রুট জিয়ানলুইজি ডোনারুম্মা।

এবারের মৌসুমে মাত্র ১৬টি ম্যাচে মাঠে নেমেছেন ডোনারুম্মা। ক্লিনশিট রেখেছেন মাত্র ৫টি ম্যাচে। অপরদিকে গোল হজম করেছেন ১৬টি।

একাদশে চমক রয়েছে আরও। লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র কেউই নেই একাদশে। নেই পিএসজির সেরা মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।

এক নজরে দেখে নিন লিগ ওয়ানের সেরা একাদশে কারা জায়গা পেলো
গোলরক্ষক
জিয়ানলুইজি ডোনারুম্মা।

রক্ষণভাগ
মেন্ডেস, সালিবা, মার্কুইনহোস, ক্লাউস।

মধ্যমাঠ
পায়েত, শুয়েমিনি, ফোফানা।

আক্রমণভাগ
এমবাপ্পে, বেন ইয়াদের এবং মার্টিন টেরিয়ের।

নিউজটি শেয়ার করুন

মেসি-নেইমার ছাড়া লিগ ওয়ানের সেরা একাদশ

আপডেট সময় : ১২:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২