রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি
- আপডেট সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রোববার (১৬ নভেম্বর) ও সোমবার (১৭ নভেম্বর) সংলাপে আমন্ত্রণ জানিয়েছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি।
এছাড়া দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি, (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)
১। বাংলাদেশ লেবার পার্টি (৫৬), ২। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১), ৩। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯), ৪। বিকল্পধারা বাংলাদেশ (১১), ৫। বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১), ৬। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)।
(বিকেল ২টা থেকে ৪টা) ১। বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪) ২। আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০) ৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪) ৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫) ৫। খেলাফত মজলিস (৩৮) ৬। জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)।
উল্লেখ্য, অর্ধশতাধিক নিবন্ধিত দলের সঙ্গে ধাপে ধাপে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম দিনে ১২টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে এবং রোববার আরও ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবারের (১৭ নভেম্বর) সংলাপের সময়সূচিতৃতীয় দিনে দুটি পর্বে মোট ১২টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।






















সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের