ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া সুযোগ হাতছাড়ার পরও জিতল পর্তুগাল

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ। দুই অর্ধে দুইবার গোলকিপারকে একা পেয়েও জালের দেখা পেলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। অধিনায়কের এমন হতাশাজনক পারফরম্যান্সের দিনে অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগাল।

বুধবার রাতে ঘরের মাঠ লেইরিয়াতে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো ও ফ্রান্সিসকো কনসেইকাও। নাইজেরিয়ার হয়ে একটি গোল করেন আকোর অ্যাডামস।

ম্যাচের নবম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। গোলকিপারকে একা পেয়েও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পাননি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ড।

২৩ মিনিটে পেদ্রো নেতোর দারুণ গোলে লিড নেয় পর্তুগাল। ডি বক্সের বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন চেলসি উইঙ্গার। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা নাইজেরিয়া ৩৭ মিনিটে অ্যাডামসের গোলে সমতায় ফেরে।

বিরতির পর পর্তুগাল দলে ৮টি পরিবর্তন নিয়ে আসেন কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচের ৪৯ মিনিটে আবারও গোলকিপারকে একা পান রোনালদো। তবে তাঁর সেই শট এবারও লক্ষ্যভ্রষ্ট ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫তম মিনিটে কোচ রবার্তো মার্তিনেজ রোনালদোকে তুলে নেন।

৭৫ মিনিটে ডান প্রান্ত থেকে দারুণভাবে বক্সে ঢুকে দূরপাল্লার এক বাঁকানো শটে নাইজেরিয়ার জাল কাঁপান বদলি নামা ফ্রান্সিসকো কোনসেইসাও। তাঁর এই দর্শনীয় গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় পর্তুগালের।

এর আগে চিলির বিপক্ষেও ২-১ ব্যবধানের জয় পেয়েছিল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। টানা দুই প্রীতি ম্যাচে একই ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজেই বিশ্বকাপের বিমানে উঠছে রোনালদো-বার্নার্ডো সিলভারা।

১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর জোড়া সুযোগ হাতছাড়ার পরও জিতল পর্তুগাল

আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬