শ্রমিক সংকটে গাইবান্ধার চাষীরা
- আপডেট সময় : ০১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
ইরি-বোরো আবাদের ভরা মওসুমে গাইবান্ধায় শ্রমিক মিলছে না। বাড়তি টাকায় শ্রমিক নিয়ে ধানের চারা লাগাতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারি সহযোগিতা চান তারা।
ধান রোপণের ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে গাইবান্ধায়। এতে ইরি-বোরো রোপণ ব্যাহত হচ্ছে। গতবছর দৈনিক মজুরি সর্বোচ্চ ৫শ’ টাকা ছিল। চলতি বছর ৬শ’ থেকে ৭শ’ টাকা দিয়েও পাওয়া যাচ্ছেনা শ্রমিক। চাষিরা জানায়, কৃষি শ্রমিকরা বেশি আয়ের আশায় অন্য পেশায় চলে যাচ্ছে।
খরচ বেশি বলে গাইবান্ধায় বাড়েনি কৃষিযন্ত্রের ব্যবহার। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে মাঠে কাজ করছেন। কৃষিতে সরকারিভাবে যন্ত্রের ব্যবহার বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয় চাষীরা।
বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ানো হচ্ছে বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন। এবছর গাইবান্ধা জেলায় ১ লাখ ২৮ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ।



























হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী হাজার ছাড়াল