ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের সমর্থন যোগাড়ে বিরোধীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কায় অনাস্থা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা পার্লামেন্টের ১১৩ আইনপ্রণেতার সমর্থন যোগাড় করেছেন।

রাজাপাকশে সরকারের সাবেক এক আইনপ্রণেতার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

২২৫ সদস্যের আইনসভায় সরকার পতনের জন্য ১১৩ সদস্যের সমর্থন প্রয়োজন। আর বিরোধীদের দাবি এরই মধ্যে তারা ১২০ সদস্যের সমর্থন পেয়েছেন।

দেশটিতে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দেশজুড়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন যোগাড় করতে পারলে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট।

প্রধান বিরোধী দল এসজেবিমহ জেভিপি ও টিএনএর মত দলগুলো অনাস্থা ভোটে জয় পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের সমর্থন যোগাড়ে বিরোধীরা

আপডেট সময় : ০২:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২