ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী সেলিমের খালাস বাতিল চেয়ে দুদকের আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ১০২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্পদের তথ্য গোপন মামলায় হাজী সেলিমের খালাস বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুদক।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, আত্মসমর্পণ করতে বলার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো তা করেননি হাজী সেলিম।তার উচিৎ ছিল এটা দ্রুত করা। তবে তাকে তিন বছরের যে সাজা সেটা থেকে খালাস দেওয়া হয়েছে, সেটার সঠিক হয়নি বলেই এ আপিল করা হয়েছে। এই আপিলের বিষয়ে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান দুদকের এই আইনজীবী।

অবৈধ সম্পদ অর্জন মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা বহাল রেখে গেলো বছরের ৯ই মার্চ রায় দেয় হাইকোর্ট। তবে সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলায় বিচারিক আদালতের ৩ বছরের কারাদণ্ড থেকে হাজী সেলিমকে খালাস দেয় হাইকোর্ট। রায়ের পূর্নাঙ্গ অনুলিপি ২৫শে এপ্রিল বিচারিক আদালতে পৌঁছায়।

২০০৭ সালের ২৪শে অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক।

নিউজটি শেয়ার করুন

হাজী সেলিমের খালাস বাতিল চেয়ে দুদকের আবেদন

আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২