ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রে প্রস্রাব করে ধরা পড়লে ৭৩ হাজার টাকা জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমুদ্রে নেমে প্রস্রাব করে ধরা পড়লেই গুনতে হবে জরিমানা। তাও আবার প্রায় এক লাখ টাকা। সমুদ্রের পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই উদ্যোগ। প্রস্রাবে নিষেধাজ্ঞার পাশাপাশি সমুদ্রস্নানে সাবান-শ্যাম্পুও ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, সৈকত দূষণ রুখতে কোমর বেঁধে নেমেছে স্পেনের এক সৈকত প্রধান শহরের প্রশাসন। সৈকতে আসা পর্যটকদের জন্য তাদের সতর্কবার্তা, ‘দয়া করে সমুদ্রে নেমে প্রস্রাব করবেন না! ধরা পড়লে শাস্তি হবে।’

সৈকতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে যদি সৈকতে দাঁড়িয়ে বা সমুদ্রে নেমে কেউ প্রস্রাব করার সময় ধরা পড়েন, তবে জরিমানা হিসেবে ৭৫০ ইউরো দিতে হবে আইনভঙ্গকারীকে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ হাজারেরও বেশি টাকার।

প্রতিবেদনে বলা হয়, স্পেনের শহর ভিগোর প্রশাসন শহরের সৈকতে আসা সমস্ত পর্যটকদের প্রতি এই নোটিস জারি করেছে। যদিও সৈকতের ভিড়ে পর্যটকদের ওপর তারা কী ভাবে নজর রাখতে চলেছেন, কী ভাবেই বা শাস্তি কার্যকর হবে, ভেবে কুল পাচ্ছেন না শহরের বাসিন্দারা।

সম্প্রতি স্থানীয় প্রশাসন শহরে বেড়াতে আসা ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে সৈকত দূষিত করার অভিযোগ এনেছিলেন। যার প্রেক্ষিতেই এই নির্দেশ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে ভিগো শহরের প্রশাসন সৈকতে প্রস্রাবে নিষেধাজ্ঞার পাশাপাশি, সমুদ্রে নেমে সাবান এবং শ্যাম্পু ব্যবহার করতেও নিষেধ করেছে। সৈকতে পিকনিক বা বারবিকিউয়ের আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

সমুদ্রে প্রস্রাব করে ধরা পড়লে ৭৩ হাজার টাকা জরিমানা!

আপডেট সময় : ০৩:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২