সাংবাদিক বাদল আহমেদ আর নেই
- আপডেট সময় : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই। আজ (সোমবার) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদল আহমেদের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে এবং দ্বিতীয় জানাজা আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।”
বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক বহন করার শক্তি দেন। আল্লাহ তাকে শান্তি দান করুন। আমিন।
বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টেলিভিশন দর্শক ফোরাম এর উপদেষ্ঠা হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র সাংবাদিকতা অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।


























অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল