ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাবের গাড়িতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর মাধবদীতে চাঁদা না পেয়ে, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) ক্র্যাবের বার্ষিক পিকনিক চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হামলায় আহত ১২ জন সাংবাদিকের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্র্যাব সদস্যরা বার্ষিক পিকনিক অংশ নিতে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলেন। ফেরার পথে পার্কের সামনে তাদের বহনকারী গাড়ি থেকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে। সাংবাদিকরা প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত এক সাংবাদিক পুলিশি পাহারায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। আহতদের মধ্যে রয়েছেন-সাংবাদিক শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসার এবং ক্র্যাব স্টাফ লাল। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। ক্র্যাব কার্যনির্বাহী কমিটি এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

ক্র্যাব নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িত অন্য সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ক্র্যাবের গাড়িতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

আপডেট সময় : ১০:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬