দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত: সিএনএন
- আপডেট সময় : ০৩:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত। দেশটির অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের রিজার্ভ উদ্বেগজনক হারে কমছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালি কয়েক মাস ধরে বন্ধ থাকায় সংরক্ষিত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত যুক্তরাষ্ট্রের ফেডারেল তথ্য অনুযায়ী, ‘মেমোরিয়াল ডে উইকেন্ডে’র আগের সপ্তাহেই বাণিজ্যিক ও জরুরি মজুত থেকে আরও ১ কোটি ৭৪ লাখ ব্যারেল তেল ও জ্বালানি ব্যবহার করা হয়ছে।
লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন, ‘হরমুজ সংকট এভাবে অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। নাহলে ভবিষ্যতে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগবে মার্কিনিরা।
এদিকে, ট্রাম্প প্রশাসন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকেও দ্রুত তেল উত্তোলন অব্যাহত রেখেছে। গত সপ্তাহে, এসপিআর থেকে আরও ৯১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কমেছে, যা আগের সপ্তাহের রেকর্ড পতনের কাছাকাছি।
শুধু গত দুই মাসেই জরুরি মজুত থেকে প্রায় ৫ কোটি ব্যারেল তেল কমে গেছে।


























হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু