ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেরসন পুনর্দখলের পর ইউক্রেনীয়দের আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেরসন শহর পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শহরটি দখলের পর ইউক্রেনপন্থী স্থানীয়রা পতাকা হাতে আনন্দ মিছিল করেছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি এক বার্তায় বলেছেন, খেরসন এখন আমাদেও শহর।

এর আগে, দক্ষিণের খেরসন অঞ্চলের দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে নিজেদের সব সৈন্য প্রত্যাহার করে রাশিয়া।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট খেরসন শহরে প্রবেশ করেছে। তাদের স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা রাস্তায় ইউক্রেনের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছে এবং ইউক্রেনের সেনারা আসার সাথে সাথে স্লোগান দিচ্ছে।

আলেক্সি সান্দাকভ নামে খেরসনের এক বাসিন্দা বিবিসিকে বলেন, খেরসন এখন মুক্ত। এটা আলাদা। আজ সকাল থেকে সবাই কাঁদছে।

ফেরুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পর খেরসনই ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়ার দখলে ছিল। এ শহর থেকে থেকে সৈন্য সরিয়ে নেওয়া যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়া বলেছে, রাশিয়ার মোতায়েন করা সব সৈন্য ও যুদ্ধের সরঞ্জাম দিনিপ্রোর বাম অথবা পূর্ব দিকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার মস্কোর স্থানীয় সময় সকাল ৫টার মধ্যে খেরসন থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ পুরোপুরি সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

খেরসন পুনর্দখলের পর ইউক্রেনীয়দের আনন্দ মিছিল

আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২