গাইবান্ধার মতো নির্বাচন চায় না ইসি: রাশেদা সুলতানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে হওয়া অনিয়মের পুনরাবৃত্তি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দেখতে চায় না কমিশন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বে থাকা সবাইকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবান( ১৫ই নভেম্বর) দুপুরে, নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, গাইবান্ধা-৫ আসনে ভোটে অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি। এক সপ্তাহের মধ্যে এই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু