ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে খসড়া প্রস্তাব পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে ক্ষতিপূরণ দিতে মস্কোকে বাধ্য করার বিষয়ে একটি খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। মঙ্গলবার (১৫ই নভেম্বর) ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার পাস হওয়া এই প্রস্তাবে ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে মস্কোকে বাধ্য করার কথা বলা হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদে খসড়া প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবের পক্ষে ৯৪টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১৪টি ভোট। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৭৩টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

রাশিয়া এবং দেশটির মিত্র বেলারুশ, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, চলমান সংঘাতে যুদ্ধবন্দিদের নির্যাতন করেছে রাশিয়া ও ইউক্রেন। নির্যাতনে কৌশল হিসেবে বৈদ্যুতিক ও বলপূর্বক নগ্নতা অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘের ইউক্রেনভিত্তিক নজরদারি টিম সংঘাতে লিপ্ত উভয়পক্ষের শতাধিক যুদ্ধবন্দির সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের অনুসন্ধান চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে খসড়া প্রস্তাব পাস

আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২