ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন দেশের ১০ কোটি মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ১০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

আজ শনিবার ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, ‘কোভিড-১৯ ভ্যাকসিনের প্রায় ২০ কোটি ডোজ এ বছরের মধ্যে দেশে পৌঁছে যাবে এবং আমরা ১০ কোটি মানুষকে টিকা দিতে পারবো।’

তবে কীভাবে এই লক্ষ্য অর্জন করা যাবে এই ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।

দেশে টিকাদান কেন্দ্রের সংখ্যা ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সমন্বিত সহযোগিতা বাড়াবো।’

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বর্তমানে দেশে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রায় দেড় কোটি ডোজ মজুদ রয়েছে, যার মধ্যে ৫৪ লাখ ডোজ আজ সকালে এসেছে।

এর আগে, সরকার সারা দেশে প্রায় ৬ হাজার কেন্দ্র স্থাপন করে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করলেও সেটি পরবর্তীতে আর চালু রাখতে পারেনি।

গত ৭ থেকে ১২ আগস্ট এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যার অধীনে প্রায় ৩৪ লাখ মানুষ তাদের প্রথম ডোজ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন দেশের ১০ কোটি মানুষ

আপডেট সময় : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১