ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় করা হচ্ছেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় করা হচ্ছে। তবে তা কতটা সহনীয় রাখা যায় তাই দেখা হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে কনজুমারস এসোসিয়েশন আব বাংলাদেশের প্রস্তাবিত জ্বালানী রূপান্তর নীতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, টার্গেট ঠিক করা আছে, কাদের ভর্তুকি দেবেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে জ্বালানীর দাম ঠিক রাখা কঠিন।

অনুষ্ঠানে ক্যাবের পক্ষ থেকে বিশেষজ্ঞরা বলেন, এলএনজি আমদানির ফলে জ্বালানীর দাম বাড়ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও তা সরবরাহের সক্ষমতা এখনো বাড়ানো যায়নি। বিশেষজ্ঞরা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিদ্যুতের দাম বাড়ালে সেটা সরকারের বিপক্ষে যাবে। তারা বলেন, জ্বালানী খাতে অব্যবস্থাপনা কমাতে পারলে ভর্তুকির পরিমাণ কমবে বলে মনে করে ক্যাব।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুতের দাম বাড়ছে না, সমন্বয় করা হচ্ছেঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২