ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুনাই থেকে গ্যাস আমদানি করবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জ্বালানী সংকট নিরসনে ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদে গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আলোচনা এগিয়ে নিতে শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শুক্রবার (১১ই নভেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব থেকেও গ্যাস আমদানির পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানী খাতে বিনিয়োগে সৌদি আরব আগ্রহ দেখিয়েছে।

নসরুল হামিদ আরও বলেন, জ্বালানী খাতে ভর্তুকি বাড়লেও দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির দিকে।

প্রতিমন্ত্রী বলেন, ব্রুনাইতে টিম পাঠাচ্ছি। দীর্ঘমেয়াদি গ্যাস কীভাবে নিয়ে আসা যায়; তাদের নিমন্ত্রণের অপেক্ষায় আছি। এখন তো সব জায়গাতেই সংকট। যে যেভাবে পাচ্ছে সেভাবেই নেয়ার চেষ্টা করছে। সেখানে যাওয়ার প্রস্তুতিও শেষ হয়েছে। আমাদের কী প্রয়োজন জানিয়েছি।

সমুদ্র থেকে গ্যাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, সাগর থেকে গ্যাস তোলার জন্য দুবার টেন্ডার দেয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে আবারও এখানে টেন্ডার দেয়া হবে। সাগর থেকে গ্যাস তোলা কষ্টসাধ্য। বিনিয়োগ করেও সফলতা পাওয়ার শতভাগ সম্ভাবনা থাকে না। বাপেক্সকে দিয়ে এটা করা যাবে না। তবে বাপেক্স বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে কাজ করতে পারে।

নসরুল হামিদ বলেন, বৃহস্পতিবার সৌদি অ্যাম্বাসেডরের সঙ্গে আলোচনা হয়েছে; তাদের মন্ত্রী আসছেন। ২০২৮-২৯ সালের দিকে সৌদি আরব থেকে গ্যাস নিতে পারব। আমাদের এখানে সোলারের ক্ষেত্রে বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারেও কথা হয়েছে। তারা সোলারের ক্ষেত্রে ১০০০ মেগাওয়াট এমওইউ করার কথা জানিয়েছে। এ সময় জ্বালানি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের কোনো কথা হয়নি।

বিদ্যুতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের অবস্থা ভালো আছে। খুব ভালো না হলেও ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বিদ্যুতের দাম অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন

ব্রুনাই থেকে গ্যাস আমদানি করবে সরকার

আপডেট সময় : ১১:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২