ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হাসপাতালে হামলা, নিহত ১৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এই হামলায় ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। হাসপাতালে ইচ্ছাকৃত চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে রাশিয়া। তবে এ অভিযোগের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউক্রেন।

এদিকে, দোনেৎস্কের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এতে একাধিক বহুতল ভবন, হোটেল, গ্যারেজ ও বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হাসপাতালে হামলা, নিহত ১৪

আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩