ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ সাউথের সাবেক ২ ট্রাস্টির জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে দুদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ট্রাস্টি এম এ কাশেম ও রেহেনা রহমানের জামিন বাতিল চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

৩০৩ কোটি টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক দুই সদস্য এম এ কাশেম ও রেহেনা রহমানকে বৃহস্পতিবার জামিন দেয় হাইকোর্ট। এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। তবে তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।

এর আগে গত ২ আগস্ট ৩০৩ কোটি টাকা আত্মসাতের মামলায় এম এ কাশেম ও রেহেনা রহমানকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

নর্থ সাউথের সাবেক ২ ট্রাস্টির জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে দুদক

আপডেট সময় : ১২:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২