ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রেঞ্চ ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিনার

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিসের প্রচণ্ড তাপদাহের মধ্যে ফ্রেঞ্চ ওপেনে ঘটলো আসরের সবচেয়ে বড় অঘটন। ইনজুরির সঙ্গে লড়াই করে দ্বিতীয় রাউন্ডেই হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর কাছে পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ইয়ানিক সিনার।

২০০৯ সালে কিংবদন্তি রাফায়েল নাদালের পর পুরুষদের একক শিরোপার জন্য বিশ্বসেরা সিনারকেই ধরা হচ্ছিল সবচেয়ে বড় ফেবারিট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লাল মাটির কোর্টে তাঁর ধারেকাছেও কেউ ঘেঁষতে পারেনি। রোলাঁ গ্যারোঁতে এবার ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার লক্ষ্য ছিল সিনারের এবং খুব কম মানুষই ভেবেছিলেন তাঁর যাত্রা এত দ্রুত থেমপ যাবে। কিন্তু ১৭ বছর আগে নাদাল যেভাবে আকস্মিক বিদায় নিয়েছিলেন, ঠিক তেমনি ইতালিয়ান এই তারকাকেও প্যারিসের ট্রফি ছোঁয়ার জন্য এখন আরও একটি বছর অপেক্ষা করতে হবে।

ম্যাচে দুই সেট এবং ৫-১ ব্যবধানে এগিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে খেই হারিয়ে ফেলেন সিনার। এরপর কোর্টে ২৪ বছর বয়সী এই তারকাকে বেশ ক্লান্ত দেখায় এবং হতাশ চেহারায় টানা তিনটি গেম (যার মধ্যে টানা ১১টি পয়েন্ট) হারান তিনি। শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকতে কোর্টেই ট্রেইনার ডাকতে বাধ্য হন এই শীর্ষ বাছাই।

ম্যাচ চলাকালীন সিনারকে বলতে শোনা যায় যে, তাঁর ‘মাথা ঘোরাচ্ছে’ এবং ‘বমি বমি ভাব’ হচ্ছে। এরপর খেলা চলাকালীনই একটি মেডিকেল টাইমআউট নেন তিনি এবং পরবর্তীতে আবার কোর্টে ফিরে আসেন।

তবে তৃতীয় সেটটি হাতছাড়া হওয়ার পর সিনার আর কোনোভাবেই নিজের চেনা ফিটনেস ফিরে পাননি। ফলে ৩-৬, ২-৬ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৭-৫, ৬-১, ৬-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেন আর্জেন্টিনার বিশ্ব র‍্যাংকিংয়ের ৫৬ নম্বর তারকা সেরুন্দোলো।

শিরোপার অন্যতম দাবিদার সিনারের জন্য টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে যাওয়াটা চরম হতাশাজনক। বিশেষ করে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ চোটের কারণে এবারের আসরে না থাকায় সিনারকে ঘিরে প্রত্যাশার পারদ উঁচুতে উঠেছিল।

২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে চলে আসায়, সিনারের ট্রফি জয়ের পথে কেবল নিজের ফিটনেসই সবচেয়ে বড় বাধা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

এবার প্যারিসে সময়ের আগেই তীব্র গরম পড়েছে, যেখানে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গেছে। আর এমন চরম বৈরী আবহাওয়ায় আগেও ভুগতে হয়েছিল তাকে।

অথচ এই ম্যাচের আগে টানা ৩০টি ম্যাচ জিতে উড়ছিলেন সিনার। গত তিন মাসে হার্ড ও ক্লে—উভয় কোর্ট মিলিয়ে টানা পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপাও জিতেছিলেন।

চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনেও প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মারাত্মক ক্র্যাম্প বা পেশীটানের সমস্যায় পড়েছিলেন সিনার। এমনকি মেলবোর্নে এলিয়ট স্পিজিরির বিপক্ষে তৃতীয় রাউন্ডের ম্যাচে ‘হিট রুল’ কার্যকর হওয়ায় তিনি সে যাত্রায় ‘ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন’ বলেও স্বীকার করেছিলেন।

গত মঙ্গলবার রাতের তুলনামূলক শীতল আবহাওয়ায় ক্লেমেন্ট তাবুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেন অভিযান শুরু করেছিলেন সিনার। তবে রোলাঁ গ্যারোঁ কর্তৃপক্ষের এক ব্যতিক্রমী সিদ্ধান্তে, সেরুন্দোলোর বিপক্ষে ম্যাচটিতে একদম দিনের শুরুতেই কোর্টে নামতে হয়েছিল এই ইতালিয়ান তারকাকে।

নিউজটি শেয়ার করুন

ফ্রেঞ্চ ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিনার

আপডেট সময় : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬