ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে গরম কোনো সমস্যা হবে না, বললেন কেইন

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের মতে, আসন্ন বিশ্বকাপে তীব্র গরম নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবে বড় কোনো প্রভাব ফেলবে না। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড দলের প্রস্তুতি ও মানিয়ে নেওয়ার প্রক্রিয়াই সম্ভাব্য সব প্রতিকূলতাকে এরই মধ্যে নিয়ন্ত্রণে এনে দিয়েছে।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেন কেইন। ম্যাচে তার দারুণ হেডে চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে গোলসংখ্যা দাঁড়ায় ৬৭তে। ম্যাচ শেষে নিজের ফর্ম নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন ইংলিশ অধিনায়ক।

ম্যাচের সময় ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছুটা ভোগান্তি হলেও, পিচ ও পরিবেশ নিয়ে খুব বেশি অভিযোগ করতে চাননি তিনি। বরং বিষয়টিকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন কেইন।

“সত্যি বলতে, আমি মনে করি না, গরমটা খুব বড় সমস্যা হবে। আমাদের প্রথম কয়েকদিন অনুশীলনের পরই বেশিরভাগ খেলোয়াড় এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।”

কেইন আরও বলেন, প্রস্তুতি ক্যাম্পে নিয়মিত অনুশীলনের কারণে খেলোয়াড়রা এখন পুরোপুরি প্রস্তুত। তার বিশ্বাস, টুর্নামেন্ট শুরু হলে এই আবহাওয়া কোনো প্রভাব ফেলবে না।

“আমরা সবাই পেশাদার ক্রীড়াবিদ। টিম স্টাফদের সঙ্গে মিলে আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছি। সামনে আরও প্রায় ১০ দিন অনুশীলন আছে। তাই টুর্নামেন্ট শুরু হলে এসব আর বড় বিষয় হবে না।”

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কিছুটা ফ্রি স্টাইল খেলার প্রবণতায় সন্তুষ্ট ছিলেন না। তবে নতুন ও অস্থায়ী মাঠে কোনো বড় ইনজুরি ছাড়াই ম্যাচ শেষ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন, প্রতিপক্ষ ২০১৮ সালের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। এর আগে বুধবার কোস্টারিকার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে গরম কোনো সমস্যা হবে না, বললেন কেইন

আপডেট সময় : ০২:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬