বিশ্বকাপ জিতবে ফ্রান্স, শতভাগ গ্যারান্টি তাঁর
- আপডেট সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠবে? এই মুহূর্তে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ বোধহয় এটিই! ৪৮ দলের অংশগহণে ২০২৬ বিশ্বকাপে যে ক’দল এগিয়ে তার অন্যতম ফ্রান্স। সাবেক দুইবারের চ্যাম্পিয়নদের এগিয়ে রাখার অন্যতম কারণ – ফরাসি দলটির কোচ দিদিয়ের দেশম একজন সত্যিকারের নেতা। যিনি দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কও বটে।
শুধুই একজন দুর্দান্ত কোচ রয়েছে ফ্রান্সের বিশ্বকাপমুখী দলে? বরং রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, মার্কোস থুরাম ও ব্র্যাডলি বারকোলাদের নিয়ে ঘটিত আক্রমণভাগ ফ্রান্সকে দিয়েছে শক্ত ভিত। বিশ্বসেরা আক্রমণভাগ এবং একজন স্বপ্নদেষ্টা কোচের কারণেই ক্রিস্তিয়ঁ কাহেম্বুর বিশ্বাস হ্যাটট্রিক শিরোপার পথেই ফ্রান্স।
১৯৯৮ সালে ফরাসিদের প্রথম বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডারের মতে, দিদিয়ের দেশমের হাত ধরে হ্যাটট্রিক বিশ্বকাপ জিতবে ফ্রান্স।
কাহেম্বুর বলেন, “নঁতে খেলার সময়েই বয়সের তুলনায় সে (দেশম) অনেক পরিণত ছিল। ১৫ কিংবা ১৬ বছর বয়সেই সে সিনিয়র দলকে নেতৃত্ব দিয়েছে। সে খুবই বুদ্ধিমান এবং ক্যারিশম্যাটিক ব্যক্তি- সত্যিকারের নেতা। সে যেভাবে ফ্রান্স, জুভেন্তুস, মার্সেই ও মোনাকোকে নেতৃত্ব দিয়েছে, তাতে প্রমাণ মেলে; সে যেখানেই গেছে, সফলতা তাকে অনুসরণ করেছে। তার ক্যারিয়ার সত্যিই অসাধারণ।”
দেশমের কোচিংয়ে কাতারের গত বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে ফ্রান্স। তবে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় ফরাসিদের। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতেও একই লক্ষ্য নিয়ে যাবে ফ্রান্স।
কাহেম্বুর বলেন, “ফ্রান্সের ফুটবল ইতিহাসে সে সত্যিকারের অভিভাবক, দেশের দুই বিশ্বকাপ জয়েই সে বড় কারিগর ছিল- আমার বিশ্বাস এবার সে হ্যাটট্রিক করবে। সে আগেই ঘোষণা করেছে যে, এটা তার শেষ বিশ্বকাপ। তাই সবচেয়ে বড় শিরোপা, আরেকটি বিশ্বকাপ জিতে তার বিদায় নেওয়াটাই সবচেয়ে দারুণ হবে।”
























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু