ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহররম মাসে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও জানাজা পবিত্র মহররম মাসে অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে মহররমের একদম শুরুতে এই কর্মসূচি আয়োজনের কথা থাকলেও, তা কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

তেহরানের মেয়র আলিরেজা জাকানি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, খামেনেইর এই বিদায় অনুষ্ঠান আগামী জুনের শেষ নাগাদ অথবা জুলাইয়ের শুরুর দিকে অনুষ্ঠিত হবে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের মেয়র স্পষ্ট করেছেন যে মহররমের প্রথম ১০ দিনের প্রথাগত শোক পালনের পরই এই অন্ত্যেষ্টিক্রিয়া ও জানাজা অনুষ্ঠিত হবে। ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় নেতা ইমাম হোসেনের শাহাদাত বরণের বার্ষিক শোক পালন যাতে ধর্মপ্রাণ সাধারণ মানুষ কোনো বিঘ্ন ছাড়াই সম্পন্ন করতে পারেন, মূলত সেজন্যই এই বিলম্বের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়া ও জানাজার আনুষ্ঠানিকতা মহররমের দ্বিতীয় ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে সম্পন্ন হবে।

তেহরানের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির প্রয়াত এই শীর্ষ নেতার শেষ বিদায়ে অংশ নিতে দেশ-বিদেশ থেকে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে তারা ধারণা করছেন। ইসলামের ইতিহাস ও শিয়া সংস্কৃতির সাথে মহররম মাসের আবেগ জড়িয়ে থাকায়, এই বিশাল সমাগম এবং ধর্মীয় অনুভূতির বিষয়টি মাথায় রেখেই রাষ্ট্রীয়ভাবে সময় পুনর্বিন্যাস করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

মহররম মাসে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

আপডেট সময় : ০২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬