ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করলো তুরস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার নতুন বিপদে পড়তে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু শনিবার (২৩ এপ্রিল) মস্কোকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।

লাতিন আমেরিকা যাওয়ার আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।

এর আগে রাশিয়ার যুদ্ধগুলোকে গত তিন মাস তুর্কি বিমানঘাঁটি থেকে সিরিয়ায় অভিযান চালানো অনুমতি দেওয়া হয়েছিল। এপ্রিলে সেই অনুমোদনের সময় শেষ হয়েছে। এ কারণে নতুন করে এর মেয়াদ বাড়াতে চায় না তুরস্ক।

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের আইন ও আন্তর্জাতিক আইন মেনে অবশ্যই রাশিয়ার প্রতিষ্ঠানগুলো তুরস্কে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করলো তুরস্ক

আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২