ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৯১ টাকা কমানো হয়েছে। এখন থেকে প্রতি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৭৩ টাকা। একইসঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা (ভ্যাটসহ)।

আজ (রোববার, ৩ আগস্ট) এ নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সন্ধ্যা থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে, গত ২ জুলাই ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

প্রাকৃতিক গ্যাসের আন্তর্জাতিক বাজারদর ও মুদ্রাবিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করে বিইআরসি।

নিউজটি শেয়ার করুন

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

আপডেট সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫