ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার মোশাররফ রুবেল আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যান্সারে সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেটার মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারের চিকিৎসা চলছিল মোশাররফ রুবেলের। রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় ডিহাইড্রেশন, সঙ্গে কিডনির কারণে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় তার। যে কারণে গত এক সপ্তাহ আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তার পর থেকে চলছে কেমোথেরাপি।

এখন পর্যন্ত ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল। অক্টোবরে সর্বশেষ কেমো নেন তিনি। ২০১৯ সালের ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় রুবেলের।

বাংলাদেশের জার্সি গায়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলার সুযোগ হলেও ফাস্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি। উইকেট নিয়েছেন ১২০টি। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন বাঁহাতি এই স্পিনার।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটার মোশাররফ রুবেল আর নেই

আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২