ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর বিরল কার্ড বিক্রি ১৬ কোটিতে, তবু মেসির পেছনে

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ফুটবল কার্ড বিক্রি হয়েছে রেকর্ড দামে। ২০১৮ সালের বিরল ‘প্যানিনি কাবুম’ সিরিজের এই ওয়ান-অব-ওয়ান কার্ডটি ব্যক্তিগত সেলে ১৩ লাখ ৫০ হাজার ডলারে হাতবদল হয়েছে। বাংলাদেশি মূদ্রায় যা ১৬ কোটি ৫৩ লাখ টাকার বেশি।

ফ্যানাটিকস কালেক্টের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইএসপিএন। জুভেন্টাসের হয়ে খেলার সময়ে রোনালদোর ছবি থাকা সবুজ রঙের এই কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি রোনালদো কার্ড।

শুধু তা-ই নয়, ফুটবল কার্ডের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দামের কার্ড। এর চেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল শুধু লিওনেল মেসির একটি রুকি কার্ড, যার মূল্য ছিল ১৫ লাখ ডলার। তৃতীয় স্থানে আছে পেলের রুকি কার্ড, যা বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার ডলারে।

এর আগে রোনালদোর সবচেয়ে দামি কার্ড ছিল ২০১৫ সালের ‘প্যানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সিরিজের একটি কার্ড। সেটি গত ২২ মে ফ্যানাটিকসের এক নিলামে ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।

২০১৮ সালের ‘প্যানিনি কাবুম’ সেটটি সাধারণ বাজারে ছাড়া হয়নি। এটি ছিল প্যানিনির বিশেষ ‘রিওয়ার্ডস প্রোগ্রাম’-এর অংশ। যদিও ‘কাবুম’ সিরিজের যাত্রা শুরু ২০১৩ সালে, ২০১৮ সালেই প্রথম যোগ করা হয় এখন বহুল কাঙ্ক্ষিত সবুজ ‘১/১’ সংস্করণ।

কার্ডটির বর্তমান ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ‘cherubcards’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনাকারী এক সংগ্রাহক জানিয়েছেন, তিনি ২০২৪ সালের মার্চে কার্ডটি কিনেছিলেন এবং সাম্প্রতিক এই বিক্রিতে তিনিই ছিলেন বিক্রেতা।

৩৯ বছর বয়সী রোনালদো সম্প্রতি আল নাসরের হয়ে প্রথম সৌদি প্রো লিগ শিরোপা জিতেছেন। আগামী বিশ্বকাপে পর্তুগালের দলে জায়গা পাওয়ায় এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন

রোনালদোর বিরল কার্ড বিক্রি ১৬ কোটিতে, তবু মেসির পেছনে

আপডেট সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬