ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া করা যাবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দুই দেশের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আলোচনায় থাকা সম্ভাব্য চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনা ‘গঠনমূলকভাবে’ এগোচ্ছে। তবে উভয় পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৩ মে) দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

অন্যদিকে, ইরানও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘চুক্তির খুব কাছে আছি, আবার অনেক দূরেও আছি।’

তার এমন মন্তব্য অবশ্য খুব একটা আশার আলো দেখাচ্ছে না। বিশেষকরে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চলতি সপ্তাহে চুক্তি না হলে আবার ইরানে সামরিক অভিযান শুরু করা হবে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা এই সমঝোতা এখনো চূড়ান্ত নয়। বরং বেশ কিছু জটিল বিষয় পরে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল ছাড় এবং পারমাণবিক কর্মসূচি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ভারত সফরকালে এ মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘সোমবারের মধ্যে হয়তো কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে মনে হয়েছিল। তবে বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।

রুবিও জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়ে একটি ভালো প্রস্তাব আলোচনার টেবিলে রাখা হয়েছে। এতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং পারমাণবিক ইস্যুতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, সম্ভাব্য এ চুক্তির প্রতি উপসাগরীয় দেশগুলোসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমর্থন রয়েছে।

লেবানন এই আলোচনার অংশ হবে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও জানান, এ বিষয়ে ইসরায়েল ও লেবাননের সঙ্গে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া করা যাবে না: ট্রাম্প

আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬