ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। কোচ হোসাম হাসানের ঘোষিত দলে প্রত্যাশামতো জায়গা পেয়েছেন অধিনায়ক মোহামেদ সালাহ, ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইমাম আশুররা।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। এক আসর বিরতির পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে ফারাওরা। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দল নিয়ে বড় মঞ্চে চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার দেশটি।

গোলপোস্টের নিচে মিশরের প্রধান ভরসা মোহাম্মদ এল শেনাওয়ি। তার সঙ্গে থাকছেন মোস্তাফা শোবিয়ের ও এল মাহদি সোলিমান। রক্ষণভাগে আছেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম ও আহমেদ ফাতুহর মতো পরিচিত মুখ।

মধ্যমাঠে দলের নেতৃত্ব দেবেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া ও নাবিল এমাদ ডোঙ্গা। আক্রমণভাগে সালাহর সঙ্গে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটানো ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল ও হাইথাম হাসান। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি ওকতাই আবদুল্লাহর।

মিসর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দলের বহর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রথম লক্ষ্য।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: মোহাম্মদ এল-শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহাম্মদ আলা

ডিফেন্ডার: মোহাম্মদ আবদেলমোনেম, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, আহমেদ ফাতুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, করিম হাফেজ

মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা ‘জিজো’, মাহমুদ হাসান ‘ত্রেজেগে’, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল, নাবিল এমাদ

ফরোয়ার্ড: ওমর মারমুশ, হামজা আবদেল করিম।

নিউজটি শেয়ার করুন

সালাহর নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল

আপডেট সময় : ০১:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬