ডিসেম্বরে নিউ জিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ নারী দলের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আজ পাপেটোয়েটোতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। ১০ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে টাইগ্রেসদের এই কিউই মিশন।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটিই হবে আগামী মৌসুমে নিউ জিল্যান্ড নারী দলের একমাত্র ঘরোয়া সিরিজ। ১০ ও ১২ ডিসেম্বর নেলসনের স্যাক্সটন ওভালে হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। এরপর দল যাবে ওয়েলিংটনে, যেখানে ১৫ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি এবং ১৮ ডিসেম্বর হবে প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ মাউন্ট মঙ্গানুইতে মাঠে গড়াবে ২১ ও ২৩ ডিসেম্বর।
বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেওয়ার আগে কিউই পুরুষ দল ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। অক্টোবরে শুরু হতে যাওয়া সেই সিরিজে রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুইটি টেস্ট।
বাংলাদেশ নারী দলের নিউ জিল্যান্ড সফরসূচি :
প্রথম টি-টোয়েন্টি ১০ ডিসেম্বর, নেলসন
দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ ডিসেম্বর, নেলসন
তৃতীয় টি-টোয়েন্টি ১৫ ডিসেম্বর, ওয়েলিংটন
প্রথম ওয়ানডে ১৮ ডিসেম্বর, ওয়েলিংটন
দ্বিতীয় ওয়ানডে ২১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই
তৃতীয় ওয়ানডে ২৩ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই
























পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম