আবারও সামরিক মহড়ার ঘোষণা চীনের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীন ও তাইওয়ানের মধ্যে। মঙ্গলবার থেকে নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। সোমবার যুক্তরাষ্ট্রের ৫ আইন প্রণেতার তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন এই পদক্ষেপ নিয়েছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
তাইওয়ানকে সমর্থনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘এক চীন’ নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ চীনের।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার, ন্যান্সি পেলোসির তাইপে সফরকে কেন্দ্র করে স¤প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে মার্কিন আইন প্রণেতাদের সফর সেই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
























২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু