ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টারে রোমাকে হারাল বোডো/গ্লিমট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরো কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে পরাজিত করেছে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমট। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে জয়লাভ করেছে।

আরেক ম্যাচে লিস্টার সিটির সঙ্গে গোলশুন্য ড্র করেছে পিএসভি আইন্দোভেন।

গ্রুপ পর্বে হোসে মরিনহোর রোমাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারানো বোডো/গ্লিমট গতকাল পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে ফের জয় ছিনিয়ে নিয়েছে ইতালীয় জায়ান্টদের কাছ থেকে। বিরতির আগমুহুর্তে ৪২মিনিটে গোল করে রোমাকে এগিয়ে দেন লরেঞ্জা পেলেগ্রিনি। সফরকারী দলটি চেয়েছিল টানা নয় ম্যাচে অপরাজিত থাকতে। কিন্তু ম্যাচের বয়স ঘন্টা পেরুনোর আগেই ৫৬ মিনিটেট স্বাগতিক দলের হয়ে গোলটি পরিশোধ করে দেন উলরিক সল্টনেস।

ম্যাচের শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে লঞ্জোর আরেকটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। পলে ৮৯তম মিনিটে গোল হজমের মাধ্যমে পরাজয় মেনে নিতে হয় রোমাকে। এই সময় আমাল পেলেগ্রিনোর ফ্রী কিকের বল নিয়ন্ত্রনে নিয়ে নাটকীয়ভাবে সফরকারী গোল রক্ষক রুই প্যট্রিসিওকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন হুগো ভেটলেসেন।

ম্যাচের শেষদিকে অবশ্য রোমাকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় এলডোর শোমুরোদভ । তার দর্শনীয় হেডের বলটি ক্রসবারের সামান্য উপর দিয়ে বাইরে চলে যায়।

এদিকে পিএসভির তুলনায় সেরা দলের তকমা থাকলেও আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে হল্যান্ডের দলটির বিপক্ষে অগ্নি পরীক্ষা দিতে হবে ইংলিশ জায়ান্ট লিস্টার সিটিকে। কারণ গতকাল অণুষ্ঠিত প্রথম লেগে গোলশুন্য ড্র করেছে তারা। কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পোস্ট লক্ষ্য করে মাত্র দুটি শট নিতে পেরেছে ইনজুরিগ্রস্ত স্ট্রাইকার জেমি ভার্ডিকে ছাড়া খেলতে নামা ব্রেন্ডান রজার্সের শিষ্যরা।

ফক্সেসদের আশা প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতার সেমি-ফাইনাল নিশ্চিত করা। এর আগে ২০১৬/১৭ মৌসুমেও শেষ আটে উঠেছিল তারা।

কোয়ার্টারের আরেক ম্যাচে ফরাসি ক্লাব মার্শেই ২-১ গোলে গ্রীক ক্লাব পিএওকে’র বিরুদ্ধে জয় নিয়ে এগিয়ে গেছে প্রথম লেগে।

নিউজটি শেয়ার করুন

কোয়ার্টারে রোমাকে হারাল বোডো/গ্লিমট

আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২