টাঙ্গাইলে সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২
- আপডেট সময় : ০৩:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়ায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং যাত্রী একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে আব্দুল আলীম (৬০)।
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



























হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন রোগী হাজার ছাড়াল