ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ২৮ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ২২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৮ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩২ জন।

দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ। আগের দিন ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬ জন। শনাক্তের হার দশমিক ৫২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৮ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৪১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

টানা ২৮ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ২২

আপডেট সময় : ০৯:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২