ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্যায় ২০ গ্রামের হাজারও পরিবার পানিবন্দি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ৯১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ছোট মেরুং, বেতছড়ি, ও হাজাছড়াসহ ২০ গ্রামের ১ হাজারের বেশি পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
মেরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ৪৮টি পরিবার। পানিবন্দী পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাড়িঁয়েছে দীঘিনালা সেনা জোন ও জেলা যুবলীগ।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষনে মাইনী নদীর উজানের ঢলে এসব গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি থামলেও আকাশ মেঘলা। আবারও নামতে পারে বৃষ্টি।

মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন সেতু ও পয়েন্ট ডুবে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। মেরুং বাজারসহ আশপাশের বিবিন্ন হাট বাজারে পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে হাট বাজার।

পানিবন্দী পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দীঘিনালা সেনা জোন। বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রামী বিতরণ করা হয়।

এছাড়া মঙ্গলবার (২১ জুন) সকালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে ৪৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দীঘিনালায় বন্যায় ২০ গ্রামের হাজারও পরিবার পানিবন্দি

আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২