ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে বাঁচাতে এগিয়ে এলো মিত্রদেশ চীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্থিক সংকটের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে এগিয়ে এলো মিত্রদেশ চীন। চীনের একাধিক ব্যাংকের কনসোর্টিয়াম পাকিস্তানকে ২৩০ কোটি ডলার দিচ্ছে।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বিদেশি মুদ্রার সঞ্চয়ের অবস্থা খুবই খারাপ জায়গায় এসে পৌঁছেছে। পাকিস্তানের মুদ্রার মূল্যও ভয়ংকরভাবে কমে গেছে। এই সংকট থেকে ইসলামাবাদকে উদ্ধার করতে চীনের একাধিক ব্যাংকের কনসোর্টিয়াম ২৩০ কোটি ডলার দিচ্ছে।

চীনকে ধন্যবাদ দিয়ে পাক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, আর দিন দুই-তিনের মধ্যেই অর্থ হাতে এসে যাবে। এর ফলে দেশের বিদেশি মুদ্রার ভান্ডারে কিছু অর্থ জমা পড়বে এবং মুদ্রার অবমূল্যায়নও ঠেকানো যাবে বলে তিনি জানিয়েছেন।

জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান আর্থিক বছরে পাকিস্তানে রুপির দাম ডলারের তুলনায় ৩৪ শতাংশ কমেছে। গত ১০ জুনের হিসাব হলো, পাকিস্তানের স্টেট ব্যাংকের কাছে ৯০০ কোটি ডলার আছে, তা দিয়ে মাত্র ছয় সপ্তাহের আমদানির খরচ মেটানো সম্ভব। তাই পাকিস্তানের কাছে চীনের থেকে পাওয়া ২৩০ কোটি ডলারের খুবই প্রয়োজন ছিল।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও চীনকে ধন্যবাদ দিয়েছেন। এক টুইটবার্তায় তিনি বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এবং চীনের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। চীন হলো আমাদের সব সময়ের বন্ধু।’

অন্যদিকে দ্য ডন জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের সঙ্গেও পাকিস্তানের আলোচনা চলছে। তারা যাতে আগের মতো পাকিস্তানকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি দেয় তা নিয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে।

বুধবারেই (২২ জুন) আইএমএফ ও পাকিস্তান ২০২২-২৩-এর বাজেট নিয়ে একটা সমঝোতায় পৌঁছেছে। সেখানে কীভাবে খরচ কমানো হবে এবং আয় বাড়ানো হবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছেছে দুই পক্ষ।

সমঝোতা অনুযায়ী প্রতি মাসে পাঁচ টাকা করে পেট্রোলিয়াম লেভি বসানো হবে। ১০ মাস লেভি বসবে। কর আদায়ের টার্গেট করা হয়েছে ৪২ হাজার দুইশ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে বাঁচাতে এগিয়ে এলো মিত্রদেশ চীন

আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২