ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ১০২ বার পড়া হয়েছে

পুলিশ হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শুক্রবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিহত রবিউলের আত্মার মাগফেরাত কামনা করেন জাপা চেয়ারম্যান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না।

জিএম কাদের বলেন, নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ীকে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধীকে কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

প্রসঙ্গত, লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নববর্ষ উপলক্ষে সদর উপজেলার মহেন্দ্রনগর বাংলাবাজার এলাকায় বৈশাখী মেলার আয়োজন করেন স্থানীয়রা। সেখানে এলাকাবাসী জুয়ার আসর বসালে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালায়।

এ সময় রবিউলসহ দুজনকে আটক করে পুলিশ। রবিউল জুয়া খেলেননি এমন দাবি করে পুলিশ ভ্যানে উঠতে আপত্তি জানালে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিন্তু পুলিশ মারধর করে একপর্যায়ে তাকে ভ্যানে তুলে নিয়ে যায়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

পুলিশ হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

আপডেট সময় : ০৯:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২