ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছরের জন্য নিষিদ্ধ রোমান সানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৪৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশসেরা আর্চার রোমান সানা। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেডারেশন সূত্রে জানা গেছে, রোমান ২ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আগামীকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হবে।

তবে সে যাতে এই সময় ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় সরঞ্জাম তাকে দেয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। যদিও কী ধরনের শৃঙ্খলাভঙ্গ তিনি করেছেন তা জানা যায়নি।

বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট আর্চার রোমান সানা। সর্বশেষ টোকিও অলিম্পিকে সরাসরি নিজ যোগ্যতায় খেলেছেন তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন প্যারিস অলিম্পিকের জন্য। তবে এরমধ্যেই নিষেধাজ্ঞায় পড়লেন।

নিউজটি শেয়ার করুন

২ বছরের জন্য নিষিদ্ধ রোমান সানা

আপডেট সময় : ১১:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২